১৫ মার্চ থেকে এক মাস বন্ধ বিয়ের সানাই! জেনে নিন আবার কবে থেকে শুরু হচ্ছে শুভ দিনক্ষণ – বার্তা.in
News Desk: ১৫ মার্চ থেকে শুরু হতে চলেছে মলমাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ সময়ে বিয়ের মতো কোনো শুভ কাজ সম্পন্ন করা অশুভ বলে মনে করা হয়। ফলে আগামী এক মাস সানাইয়ের সুর না বাজলেও, ১৫ এপ্রিল থেকে পুনরায় বিয়ের ধুম পড়বে দেশজুড়ে।জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহরাজ সূর্য যখন ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখনই মলমাসের সূচনা হয়। এই সময় সূর্যের গতি মন্থর হয়ে যাওয়ায় হিন্দুধর্মে বিয়ে, বাগদান, গৃহপ্রবেশ বা মুন্ডনের মতো মাঙ্গলিক অনুষ্ঠান এড়িয়ে চলার বিধান রয়েছে। চলতি বছর ১৪ মার্চ দিবাগত রাত ১টা