জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান: ১৫ জন আটক, এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে – বার্তা.in
News Desk: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ‘সন্ত্রাসীদের আস্তানা’ নির্মূলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রায় চার হাজার সদস্য সোমবার দিনভর এক বিশাল যৌথ অভিযান পরিচালনা করেছে। ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে পরিচালিত এই অভিযানে ১৫ জনকে আটক এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। মূলত গত জানুয়ারিতে র্যাব কর্মকর্তার নিহতের ঘটনার প্রেক্ষিতে মাদক ও অস্ত্রের আখড়া হিসেবে পরিচিত এই দুর্গম এলাকায় আধিপত্য প্রতিষ্ঠায় বড় ধরনের এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।অভিযান চলাকালে সন্ত্রাসীদের তৈরি করা রাস্তায় ট্রাকের প্রতিবন্ধকতা ও কালভার্ট ভাঙা থাকলেও তা অতিক্রম করে