টি-২০ বিশ্বকাপ জয়ী সঞ্জু স্যামসনের রাজকীয় প্রত্যাবর্তন, তিরুবনন্তপুরমে জনতার ঢল – বার্তা.in
News Desk: টি-২০ বিশ্বকাপ ২০২৬ জয়ী ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন সোমবার নিজের শহর তিরুবনন্তপুরমে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর চত্বরে প্রিয় তারকাকে দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। সমর্থকরা ফুল ছিটিয়ে প্রিয় ক্রিকেটারকে স্বাগত জানান।কেরল সরকারের মন্ত্রী ভি. শিবনকুট্টি বিমানবন্দরে সঞ্জুকে অভ্যর্থনা জানান। ভক্তদের এই অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত সঞ্জু আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, দেশের হয়ে বিশ্বকাপ জয় এবং দলের সাফল্যে অবদান রাখতে পারার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে।একসময় দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে থাকা সঞ্জুর কাছে