বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষক ও পুরকর্মীদের মধ্যে – বার্তা.in
News Desk: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। সুপ্রিম কোর্টে বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটির জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, ডিএ প্রাপকদের তালিকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম না থাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। এমনকি পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের নামও ওই তালিকায় রাখা হয়নি বলে জানা গেছে।আদালতে রাজ্য সরকার জানিয়েছে, তারা ৩ লক্ষ ১৭ হাজার ৯৫৪ জন কর্মরত এবং ৬ লক্ষ ৭৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মীকে ডিএ দিতে প্রস্তুত। তবে এই বিপুল অর্থ সংস্থানের