প্রাক্তন মেয়রের ম্যাজিক না কি পরিবর্তনের জোয়ার নেপালে ১২৫ আসনে জিতে ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ – বার্তা.in
News Desk: নেপালের সংসদ নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়জয়কার তরুণ তুর্কি বলেন্দ্র শাহের দলের। টানা ছয় দিন ধরে চলা ম্যারাথন ভোটগণনা শেষে দেখা যাচ্ছে, দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে কার্যত ধুলিসাৎ করে বিশাল জয়ের পথে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ১৬৫টি সরাসরি আসনের মধ্যে ১২৫টিতেই জয়লাভ করেছে তারা।নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি ভোটের পাশাপাশি সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতেও আরএসপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ১১০টি সমানুপাতিক আসনের মধ্যে দলটি প্রায় ৫২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৭৫