২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্যামসাং ফ্ল্যাগশিপে ৩৪ হাজার টাকার বিশাল ছাড় – বার্তা.in
News Desk: স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আপনি যদি প্রিমিয়াম পারফরম্যান্স আর দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা হতে পারে আপনার সেরা পছন্দ। অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ ২০২৬ সেলে এই ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য দামে।নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে আসার পর থেকেই পূর্ববর্তী মডেল গ্যালাক্সি এস২৫ আল্ট্রার দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। ১,৪০,০০০ টাকায় লঞ্চ হওয়া এই ফোনটি বর্তমানে কোনো অফার ছাড়াই ১,০৬,৭০০ টাকায় মিলছে। এর ওপর নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহার করলে পাওয়া যাচ্ছে আরও ১,০০০ টাকার অতিরিক্ত ছাড়।