২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়ে ইরানকে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প – বার্তা.in
News Desk: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করলে ইরানের ওপর ‘২০ গুণ বেশি শক্তিশালী’ সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি।নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইরান যদি তেলের সরবরাহ বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ভয়াবহ আঘাত হানা হবে যা আগে কখনও দেখা যায়নি। তিনি সতর্ক করে বলেন যে, ইরানের এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে যা রক্ষা করা তাদের পক্ষে আসাম্ভব হয়ে পড়বে।