অফ ফর্মে অভিষেক, নেদারল্যান্ডস ম্যাচেও সতর্ক গম্ভীর ব্রিগেড
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পাকা করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হালকাভাবে নিতে নারাজ ভারতীয় শিবির। বুধবারের এই ম্যাচে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রামের বিশেষ প্রয়োজন নেই। পরিস্থিতি অনুযায়ী সেরা দল নামিয়েই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারত। তরুণ ওপেনার অভিষেক শর্মার সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর পূর্ণ আস্থা রাখছে। গত ছয় ম্যাচের চারটিতে শূন্য রানে আউট হওয়া এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও কোটাক জানান, অভিষেক অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন।