ইডেনে ইতালির বিরুদ্ধে দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের, পেসার ফোর্ডের আচরণে বিতর্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখে সুপার এইটের প্রস্তুতি সেরে নিল ওয়েস্ট ইন্ডিজ। ইডেনে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্বের চার ম্যাচেই জয় পেল শাই হোপের দল। অধিনায়ক হোপের দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি শিমরন হেটমায়ার ও শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ফর্ম ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে এই জয় টিম ইন্ডিয়ার জন্য স্পষ্ট সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে জয়ের আনন্দ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ডের বিতর্কিত আচরণ। ইতালির ইনিংসের ষষ্ঠ ওভারে সৈয়দ নকভির উইকেট পাওয়ার পর ব্যাটারকে লক্ষ্য