ফুটবল মাঠে বর্ণবিদ্বেষ রুখতে কড়া আইনি পদক্ষেপ: ফিফার নতুন ভাবনা
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল বিশ্ব ফুটবল। অভিযোগ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি মুখ ঢেকে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন যে, ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই। পরিস্থিতি মোকাবিলায় ফিফা ‘প্রেসতিয়ান্নি আইন’ নামে একটি নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে। সাধারণত ফুটবলাররা কথা বলার সময় ক্যামেরা এড়াতে হাত বা জার্সি দিয়ে মুখ ঢাকেন। নতুন এই আইনের অধীনে, মুখ ঢেকে প্রতিপক্ষকে বর্ণবিদ্বেষী বা অশালীন মন্তব্য করাকে গুরুতর অপরাধ