সিডনি সফরে হকি খেলোয়াড়দের চরম লাঞ্ছনা: পদত্যাগ করলেন পাক হকি ফেডারেশনের সভাপতি
অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান জাতীয় হকি দলের খেলোয়াড়দের চরম অব্যবস্থাপনা ও অপমানের শিকার হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। সিডনি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং হোটেলে বিল মেটাতে না পেরে খেলোয়াড়দের বাসন মাজতে বাধ্য হওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বুগতি পুরো বিষয়টির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। দলের অধিনায়ক শাকিল আম্মাদ বাট দেশে ফিরে ক্ষোভ প্রকাশ করে জানান, সিডনিতে কোনো হোটেল বা খাবারের সুব্যবস্থা না থাকায় তাঁদের দীর্ঘ সময়