টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএল প্রস্তুতিতে মগ্ন শুবমান গিল
২০২৬ টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের সতীর্থরা যখন খেতাব জয়ের লড়াইয়ে ব্যস্ত, গুজরাট টাইটানস অধিনায়ক শুবমান গিল তখন আইপিএলের প্রস্তুতিতে নিজেকে উজাড় করে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে নেটে বিধ্বংসী মেজাজে ব্যাটিং ও বিশাল ছক্কা হাঁকাতে দেখা গেছে। কুড়ি-বিশের আন্তর্জাতিক ফর্ম্যাটে সাম্প্রতিক অফ-ফর্মের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এই তারকা ব্যাটার এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে মরিয়া। বিগত দিনে ঘাড়ের চোট গিলের পারফরম্যান্সে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফিরলেও প্রত্যাশিত