সিন্ধু জল চুক্তির আওতায় রাভি নদীর জলপ্রবাহ রুখতে ভারতের বড় পদক্ষেপ
শাহপুর কান্দি বাঁধ ও ব্যারেজ প্রকল্পের কাজ সমাপ্তির পথে থাকায় রাভি নদীর জলপ্রবাহ পাকিস্তানে যাওয়া বন্ধ করতে চলেছে ভারত। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী রাভি, বিয়াস ও শতদ্রু নদীর ওপর ভারতের পূর্ণ অধিকার থাকলেও, পরিকাঠামোর অভাবে এতদিন উদ্বৃত্ত জল পাকিস্তানে চলে যেত। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রকল্পটি চালু হলে ভারত তার বরাদ্দকৃত জলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। জম্মু ও কাশ্মীরের জলসম্পদ মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে কাঠুয়া ও সাম্বা জেলার খরাপ্রবণ অঞ্চলগুলো সরাসরি উপকৃত হবে। ভারত সরকারের মতে,