সন্তকবীরনগরে নজিরবিহীন ঘটনা: পরকীয়ার জেরে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী
উত্তরপ্রদেশের সন্তকবীরনগরে এক চাঞ্চল্যকর ঘটনায় ৯ বছরের দাম্পত্য ঘুচিয়ে নিজের স্ত্রীর বিয়ে প্রেমিকের সঙ্গে দিলেন স্বামী বাবলু। ঘটনার মূলে রয়েছে স্ত্রী রাধিকার পরকীয়া সম্পর্ক, যা নিয়ে গ্রামে দীর্ঘকাল ধরে গুঞ্জন চলছিল। পারিবারিক অশান্তি ও বিবাদের পথ না মাড়িয়ে, বাবলু ধৈর্য ধরে স্ত্রীর মতামত জানতে চান। রাধিকা প্রেমিকের সাথে থাকার ইচ্ছাপ্রকাশ করলে বাবলু নিজেই মন্দিরে দাঁড়িয়ে সেই বিয়ের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন। ২০১৭ সালে বিয়ে হওয়া এই দম্পতির সাত ও দুই বছরের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর বাবলু কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে স্থানীয় এক যুবকের