রক্তচাপ ১২০ বাই ৮০ না থাকলেই বিপদ, ৩০ বছরের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ নিউজ ডেস্ক : আপনার রক্তচাপ কি মাঝেমধ্যেই ১৩০ বা ১৪০-এর ঘরে পৌঁছে যাচ্ছে? ভাবছেন সামান্য বেশি হলে কী-ই বা হবে! কিন্তু ৩০ বছরের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ডাঃ ইভান লেভাইন বলছেন, এই ‘সামান্য’ অবহেলাই আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাঁর মতে, সুস্থ থাকতে রক্তচাপ ঠিক ১২০/৮০ হওয়া জরুরি। সামান্য এদিক-ওদিক হওয়া মানেই শরীরের ভেতর নিঃশব্দে ক্ষতি শুরু হওয়া, যা দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে।ডাঃ লেভাইন স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকের চেম্বারে গিয়ে নয়, বরং বাড়িতে শান্ত পরিবেশে রক্তচাপ মাপা অনেক বেশি