২০২৬-এর লক্ষ্যে গঙ্গারামপুরে বিজেপির বিশেষ জনসংযোগ – বার্তা.in
News Desk: ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গঙ্গারামপুরে জনসংযোগে নামল বিজেপি। জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে বুধবার শহরজুড়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও মতামত শোনেন দলীয় নেতৃত্ব। জনমুখী সরকার গড়ার লক্ষ্যে মানুষের প্রত্যাশাকেই আগামীর মূল ভিত্তি করতে চাইছে গেরুয়া শিবির। উন্নয়ন, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে পথচলতি মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন জেলা ও মন্ডল স্তরের নেতৃত্ব। জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিধানসভার আগে গঙ্গারামপুরের এই কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ।