বাংলাদেশ সীমান্ত পেরোনো কি এখন কঠিন হবে চ্যাংরাবান্ধায় স্তব্ধ বাণিজ্য ও যাতায়াত – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কারণে চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পণ্য পরিবহণ ও সাধারণ মানুষের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওপার বাংলার বুড়িমারি সীমান্ত দিয়ে পারাপার বন্ধ থাকায় এই পাড়েও এখন শুনশান নীরবতা। এর ফলে যারা জরুরি প্রয়োজনে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন বা যারা ভারত-বাংলাদেশ বাণিজ্যের ওপর নির্ভরশীল, তাদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থলবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলার কর্তৃপক্ষ। ভারতের তরফে ইমিগ্রেশন