বড় ঘোষণা কি আজই? বাংলায় ৪ দফায় ভোট নিয়ে দিল্লির মেগা বৈঠকে তুঙ্গে জল্পনা
রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। জেলা আধিকারিকদের উপস্থিতিতে এসআইআর প্রক্রিয়া ও তৃণমূল স্তরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। আগামী ১লা মার্চ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে, যার পরেই নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কমিশন এবার বাংলায় চার দফায় ভোট করানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, যা এপ্রিলের মধ্যেই সম্পন্ন হতে পারে। ২০২১ সালের আট দফার নির্বাচনে হিংসার অভিজ্ঞতার পর এবার কত দফায় ভোট হবে, তা