২৫% ডিএ নিয়ে কি ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য? – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পরই প্রশ্ন উঠেছে—রাজ্য সরকারের হাতে কি এখনও আইনি পথ খোলা আছে? এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানান, রাজ্য সরকার চাইলে রিভিউ পিটিশন দাখিল করতে পারে। রিভিউ খারিজ হলে কিউরেটিভ পিটিশনের সুযোগও রয়েছে। আইন অনুযায়ী এই সব পথ খোলা থাকলেও, সরকার শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে নেয় কি না, সেটাই এখন দেখার।