ভাইরাল ভিডিওর অপমান, কিশোরীর মর্মান্তিক মৃত্যু; মেয়ের দেহ দেখে মায়ের হৃদ্রোগ – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ বিহারের বেত্তিয়া জেলায় মানবিকতাকে লজ্জায় ফেলেছে এক হৃদয়বিদারক ঘটনা। গ্রামবাসীদের হেনস্তা ও সামাজিক অপমান সইতে না পেরে এক নাবালিকা কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী গ্রামের এক কিশোরের সঙ্গে কিশোরীকে দেখে কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। কিশোরকে প্রকাশ্যে অপমান ও নিগ্রহ করা হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরী। শুক্রবার বাড়িতে একা থাকাকালীন তার মৃত্যু হয়। মেয়ের নিথর দেহ দেখে