কলকাতায় হর্ষবর্ধন শ্রিংলা, বিজেপি দফতরে দলীয় বৈঠক – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ কলকাতায় এলেন রাজ্যসভার বিজেপি সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। শনিবার তিনি কলকাতায় পৌঁছে বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে শ্রিংলা লেখেন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কর্মীদের প্রতি কৃতজ্ঞ। দলের নিবেদিতপ্রাণ কর্মীদের শক্তি ও অঙ্গীকার তাঁকে সবসময় অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করেন তিনি।