৭ ফেব্রুয়ারি কি ক্যাব পাবেন না, ওলা ও উবার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ নিউজ ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি আপনি কি জরুরি কাজে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সাবধান, কারণ ওলা এবং উবারের মতো অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ওইদিন দেশজুড়ে বন্ধ থাকতে পারে। চালকদের দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনা এবার বড় ধর্মঘটের রূপ নিতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, শনিবারের এই ধর্মঘটে যাতায়াত নিয়ে চরম বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।তেলেঙ্গানা অ্যাপ-ভিত্তিক ড্রাইভারস ফোরামসহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। চালকদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও