হোমওয়ার্ক না করায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে ‘১৫০ বার’ বেত্রাঘাতের অভিযোগ – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ উত্তর প্রদেশের গন্ডা জেলায় এক বেসরকারি স্কুলের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে হোমওয়ার্ক সম্পূর্ণ না করায় দ্বিতীয় শ্রেণির এক ১০ বছরের পড়ুয়াকে ছড়ি দিয়ে ‘১৫০ বার’ মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি কার্নেলগঞ্জ এলাকায় ঘটে। অভিযোগ অনুযায়ী, শিক্ষক প্রখর সিং নোটবুকে কাজ আসাম্পূর্ণ থাকায় শিশুটিকে বারবার বেত্রাঘাত করেন, যার ফলে তার পায়ে আঘাতের দাগ, তীব্র ব্যথা ও ফোলাভাব দেখা যায়।ছাত্রের বাবার অভিযোগ, বাড়ি ফেরার সময় ছেলে খুঁড়িয়ে হাঁটছিল এবং শরীরে মারধরের চিহ্ন দেখে পরিবার স্তম্ভিত হয়। আরও অভিযোগ, ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেওয়া হয়েছিল