শীর্ষক: আইসিসির শাস্তির খাঁড়া থেকে মুক্ত বাংলাদেশ – বার্তা.in
News Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার যে আশঙ্কা ছিল, তা অবশেষে কাটল। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বিসিবির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছেন দেশের ক্রিকেট কর্তারা। আর্থিক জরিমানা বা নির্বাসনের বদলে বাংলাদেশকে ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে জানান, নির্বাসন বা আর্থিক ক্ষতির ধাক্কা সামলানো কঠিন হতো। পাকিস্তানের মধ্যস্থতায় বাংলাদেশ শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হয়েছে। ফলে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজনসহ আগামী