একই সাথে সংসদ নির্বাচন ও গণভোট, ভোট দেওয়ার আগে যা জানা জরুরি – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কাল বৃহস্পতিবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ। দেশের পৌনে ১৩ কোটি ভোটারের সুবিধার্থে সরকার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। যেহেতু সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট ব্যবহার করা হচ্ছে, তাই ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সহজে জানতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ,