পাঞ্জাবে পুলিশের মেগা অপারেশন প্রহারে তছনছ অপরাধীদের ডেরা
মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের নির্দেশে পাঞ্জাবকে গ্যাংস্টার মুক্ত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান 'অপারেশন প্রহার-২'। গত ৭২ ঘণ্টায় রাজ্যজুড়ে ৮,২৭৮টি অপরাধমূলক আস্তানায় অতর্কিত হানা দিয়েছে পুলিশ। ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, ১২ হাজার কর্মীর সমন্বয়ে গঠিত ২,০০০ পুলিশ টিম এই অভিযানে অংশ নেয়। রাজ্য থেকে অপরাধীদের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অভিযানে ৩,২৬০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ১৩৫ জন ফেরার আসামি। তল্লাশিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক এবং ৩০ লক্ষ টাকা উদ্ধার