শ্রীলঙ্কায় পার্লামেন্ট সদস্যকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত
২০২২ সালের গণঅভ্যুত্থান চলাকালীন সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালাকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জন আন্দোলনকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে গাম্ফা হাই কোর্ট। রাজধানী কলম্বোর নিট্টাম্বুয়া এলাকায় উত্তেজিত জনতা ওই সংসদ সদস্য ও তাঁর দেহরক্ষীকে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর আদালত এই কঠোর শাস্তির রায় ঘোষণা করেছে। তদন্ত অনুযায়ী, অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট আন্দোলনে প্রায় পাঁচ হাজার মানুষের ভিড় অমরকীর্তির গাড়ি ঘেরাও করলে পরিস্থিতি হিংস্র হয়ে ওঠে। বর্তমান বামপন্থী সরকারের আমলে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে বিচার বিভাগ আইনের শাসন বজায় রাখার