বিএনপির জয়ে তসলিমা নাসরিনের ১৫ দফা এবং চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি নিয়ে বাড়ছে উত্তেজনা
বাংলাদেশে বিএনপির জয়ে অসন্তোষ প্রকাশ করে ১৫ দফা দাবি পেশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। জামায়াতের অনুপস্থিতিতে কিছুটা স্বস্তি পেলেও তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই নির্বাচনী ফলাফলে তিনি খুশি নন। তসলিমার এই দীর্ঘ পোস্টটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিজের দাবিনামায় লেখিকা অবিলম্বে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি মাদ্রাসা শিক্ষার বদলে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, অভিন্ন দেওয়ানি বিধি এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দিয়েছেন।