আমেরিকায় নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার রহস্যজনক অন্তর্ধান নিয়ে উদ্বেগ বাড়ছে – বার্তা.in
News Desk: February 14, 202610:20 amNEWS DESK : ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২২ বছর বয়সী এই যুবক গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বলে জানা গিয়েছে। সাকেত কর্নাটকের বাসিন্দা এবং ২০২৫ সালে আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার বার্কলে এলাকার লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।বর্তমানে মার্কিন প্রশাসন ও স্থানীয় পুলিশ সাকেতের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে। সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস নিখোঁজ ছাত্রের পরিবারের সঙ্গে