ট্রেনের ই-টিকিট বুকিংয়ে ভয়ংকর জালিয়াতি! ৬২ শতাংশ আবেদনই ভুয়ো হওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস – বার্তা.in
News Desk: মোদি জমানায় রেলের ই-টিকিট বুকিং কি এখন ডিজিটাল দালালদের দখলে? সম্প্রতি রেলমন্ত্রকের পেশ করা এক পরিসংখ্যান ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর—এই মাত্র ছয় মাসের মধ্যেই প্রায় ৬ হাজার ৪৩ কোটি ই-টিকিট বুকিংয়ের আবেদন বাতিল করতে বাধ্য হয়েছে রেল। তদন্তে দেখা গেছে, এই বিপুল সংখ্যক আবেদনের প্রতিটিই ছিল অত্যন্ত সন্দেহজনক এবং জালিয়াতির উদ্দেশ্যে করা।কীভাবে চলছে এই ডিজিটাল জালিয়াতি?রাজ্যসভায় কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত ছয় মাসে মোট ৯ হাজার ৭৫৩ কোটি