১৫ বছর আগের চড় খেয়ে পুলিশই হয়ে উঠল একমাত্র টার্গেট, খণ্ডোয়ার এই সিরিয়াল চোরের কীর্তি শুনলে থমকে যাবেন – বার্তা.in
News Desk: February 15, 202612:30 pmখণ্ডোয়া: সাধারণ চোরেরা পুলিশের ছায়া দেখলে সাত পা পিছিয়ে যায়, কিন্তু মধ্যপ্রদেশের খণ্ডোয়া জেলার এই চোর একেবারেই উল্টো পথের যাত্রী। সাধারণ মানুষের বাড়ি নয়, এই যুবকের নেশা এবং পেশা ছিল শুধুমাত্র পুলিশকর্মীদের ঘরে সিঁধ কাটা। গত কয়েক বছর ধরে পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ‘সিরিয়াল চোর’ অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। তবে তার চুরির পেছনে যে কারণটি সামনে এসেছে, তা কোনো রোমহর্ষক সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।পুলিশ লাইনেই দুঃসাহসিক হানাসম্প্রতি খণ্ডোয়া পুলিশ লাইনের ভেতরেই দুই কনস্টেবলের সরকারি আবাসে বড়সড়