উত্তর ২৪ পরগনা থেকে মালদহ কি বিপদে? শুভেন্দুর পোস্ট করা ‘ইনফোগ্রাফিক’ ঘিরে তোলপাড় বাংলা – বার্তা.in
News Desk: বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বাড়ছে কট্টরপন্থা? বিস্ফোরক দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শাণালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত তথ্যচিত্র বা ‘ইনফোগ্রাফিক’ শেয়ার করে তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত বিস্তৃত কট্টরপন্থী সংগঠনগুলোর প্রভাব এখন পশ্চিমবঙ্গকেও গ্রাস করতে চাইছে।শুভেন্দুর আশঙ্কা, উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং মালদহের মতো সীমান্ত জেলাগুলোতে যদি এই বৈচারিক পরিবর্তন ঘটে, তবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে সংযোগকারী ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোর চরম ঝুঁকির মুখে পড়বে। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে