নতুন বার্তা

latest-news

সূর্যগ্রহণের পরপরই রাহুর নক্ষত্রে রবির প্রবেশে বিপদের মুখে ৪ রাশি – বার্তা.in

সূর্যগ্রহণের পরপরই রাহুর নক্ষত্রে রবির প্রবেশে বিপদের মুখে ৪ রাশি – বার্তা.in

News Desk: NEWS DESK : ফেব্রুয়ারি মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্র ও কুম্ভ রাশিতে বছরের প্রথম সূর্যগ্রহণের রেশ কাটতে না কাটতেই আগামী ১৯ ফেব্রুয়ারি সূর্যদেব প্রবেশ করবেন রাহুর শাসিত শতভিষা নক্ষত্রে। মহাজাগতিক এই পরিবর্তনের ফলে গ্রহরাজ সূর্যের ওপর রাহুর প্রভাব বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই বিশেষ সময়কালে কর্কট, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি উত্থান-পতনে ভরা হতে পারে। বিশেষ 
ঘুম থেকে উঠে বমি হওয়ার ৫টি সাধারণ কারণ, করণীয় – বার্তা.in

ঘুম থেকে উঠে বমি হওয়ার ৫টি সাধারণ কারণ, করণীয় – বার্তা.in

News Desk: অনেকে সকালে ঘুম থেকে ওঠার পর হালকা বমি বা বমি বমি ভাব অনুভব করেন। অনেকেই এটিকে খালি পেটের সমস্যা মনে করেন বা গ্যাস-অ্যাসিডিটি ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকের মতে, সকালের বমি সবসময় সাধারণ নয়; এর পেছনে থাকতে পারে বিভিন্ন শারীরিক কারণ।সকালের বমির সম্ভাব্য কারণ১. অ্যাসিডিটি ও রিফ্লাক্স:রাতভর খালি পেটে থাকার কারণে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জমতে পারে। সকালের সময় এই অ্যাসিড বমি ভাব, বুক জ্বালা বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা আগেই গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই 
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে তাক লাগানো সাফল্য বর্ধমানের কুন্তলের

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে তাক লাগানো সাফল্য বর্ধমানের কুন্তলের

পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা কুন্তল চৌধুরী সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (JEE Main) ৯৯.৯৯ পার্সেন্টাইল নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় থাকা কুন্তল এবার জাতীয় স্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। তার এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া ভাতারসহ গোটা জেলায়। বিগত বছরগুলোতেও কুন্তল মেধার স্বাক্ষর রেখেছেন। ২০২৩ সালে মাধ্যমিকে দ্বাদশ এবং উচ্চমাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছিলেন তিনি। গতবার জয়েন্ট পরীক্ষায় প্রত্যাশামতো ফল না হলেও দমে যাননি এই কৃতী ছাত্র। কঠোর পরিশ্রম ও জেদকে সম্বল করে দ্বিতীয় প্রচেষ্টায় এই গৌরবময় 
আরজি কর দুর্নীতি মামলা: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু চলতি মাসেই

আরজি কর দুর্নীতি মামলা: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু চলতি মাসেই

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ও ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আগামী ২৫ ফেব্রুয়ারি চার্জগঠন হতে চলেছে। সিবিআই-এর অতিরিক্ত চার্জশিটে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতারও এই দুর্নীতির প্রাথমিক পর্যায়ে সরাসরি যুক্ত ছিলেন। মঙ্গলবার আদালতে সিবিআই মৌখিক ভাবে জানায় যে, আপাতত এই মামলার মূল তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ ও অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ফরেনসিক রিপোর্টের ওপর নির্ভর করছে। এর আগে সন্দীপ ঘোষসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট ও 
কসবা শ্লীলতাহানি কাণ্ড: শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিন অভিযুক্ত

কসবা শ্লীলতাহানি কাণ্ড: শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিন অভিযুক্ত

কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে এক তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগে ধৃত তিন ব্যক্তিকেই অন্তর্বর্তীকালীন জামিন দিল আলিপুর আদালত। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন। গত শুক্রবার রাতের এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিগৃহীতা। সোমবার কালিকাপুর থেকে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু হয়েছে, সে ক্ষেত্রে গ্রেফতারির আগে নির্দিষ্ট আইনি নিয়ম মানা হয়নি। এই আইনি ত্রুটির কারণেই আদালত জামিন মঞ্জুর করেছে। তবে জামিন পেলেও অভিযুক্তদের ওপর কঠোর শর্ত আরোপ 
নবদ্বীপ ধাম স্টেশনে কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

নবদ্বীপ ধাম স্টেশনে কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার দুপুরে নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় হঠাৎ আগুন লাগে। ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কামরাটিকে গ্রাস করলে স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। রেলকর্মী ও দমকলের তৎপরতায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত ও ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় যাত্রীরা তাদের মালপত্র বের করার সুযোগ পাননি। এই ঘটনার জেরে হাওড়া-কাটোয়া শাখায় 
২৫ বছর পর ঘরের ছেলে ঘরে: অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

২৫ বছর পর ঘরের ছেলে ঘরে: অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

দীর্ঘ ২৫ বছরের ব্যবধান ঘুচিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার। মঙ্গলবার বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তিনি পুনরায় ঘাসফুল শিবির ত্যাগ করে হাত শিবিরে যোগ দেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক থাকা সুফিয়ানের সাথে এদিন অসংখ্য কর্মী-সমর্থকও দলবদল করেন। দলবদল প্রসঙ্গে সুফিয়ান জানান, গত ১৫ বছর তৃণমূলে থাকলেও সাম্প্রতিক সময়ে দলের দুর্নীতি ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনয়নে অর্থ লেনদেনের প্রতিবাদ করায় তাঁকে কোণঠাসা করা হয়েছিল। অন্যদিকে, অধীর 
ভোটার তালিকা সংশোধনে বঞ্চনার অভিযোগ: পিংলার মিছিলে সরব কুণাল ঘোষ

ভোটার তালিকা সংশোধনে বঞ্চনার অভিযোগ: পিংলার মিছিলে সরব কুণাল ঘোষ

পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বিশাল প্রতিবাদী মিছিল ও জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়ালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতিসহ অন্যান্য নেতৃত্ব। মূলত ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি এবং রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ অভিযোগ করেন, এসআইআর-এর নামে নথিপত্র যাচাইয়ের বাহানায় সাধারণ মানুষকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। এমনকি অসুস্থ বৃদ্ধদেরও লাইনে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে বলে 
ভারত-ফ্রান্স প্রতিরক্ষা চুক্তিতে নয়া দিগন্ত: হ্যামার মিসাইল ও চপার তৈরি হবে দেশেই

ভারত-ফ্রান্স প্রতিরক্ষা চুক্তিতে নয়া দিগন্ত: হ্যামার মিসাইল ও চপার তৈরি হবে দেশেই

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তার আবহে এই মৈত্রী শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেবে বলে দুই রাষ্ট্রপ্রধান আশাপ্রকাশ করেছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ও ফরাসি সংস্থা সাফরান যৌথভাবে ভারতে ‘হ্যামার মিসাইল’ তৈরির চুক্তি করেছে। এছাড়া টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে কর্ণাটকে H125 হেলিকপ্টারের অ্যাসেম্বলি লাইনের ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে। এভারেস্টের উচ্চতায় 
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর আমন্ত্রণ, সৌজন্য সাক্ষাৎ ওম বিড়লার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর আমন্ত্রণ, সৌজন্য সাক্ষাৎ ওম বিড়লার

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার সন্ধ্যায় এই সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি শুভেচ্ছা ও দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন। এর আগে ওম বিড়লা এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বিশেষ বিমানে ঢাকা পৌঁছে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নেন। সাক্ষাৎ শেষে ওম বিড়লা জানান, দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রিও এই সফরে উপস্থিত