অটোরিকশায় রাখা বোমায় রক্তাক্ত পাকিস্তান, ফের প্রাণ হারাল এক শিশু – বার্তা.in
News Desk: NEWS DESK : ফের রক্তাক্ত হলো পাকিস্তানের মাটি। সোমবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু জেলায় একটি থানার সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই নৃশংস ঘটনায় এক শিশুসহ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অটোরিকশাটির ভেতরে আগে থেকেই শক্তিশালী বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তবে ঠিক কী ধরনের বোমা