নতুন বার্তা

latest-news

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ড, রাজস্থান থেকে পাকড়াও আরও ৬ দুষ্কৃতী – বার্তা.in

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ড, রাজস্থান থেকে পাকড়াও আরও ৬ দুষ্কৃতী – বার্তা.in

News Desk: জুহুর বিলাসবহুল আবাসের সামনে সাতসকালে চলল কয়েক রাউন্ড গুলি! বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় এবার বড়সড় সাফল্য পেল মুম্বই পুলিশ। ৩১ জানুয়ারি ভোরে ঘটা সেই রোমহর্ষক ঘটনার তদন্তে নেমে রাজস্থান থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করল অপরাধদমন শাখা। এই নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।তদন্তের মূল আপডেটসমূহতৎপর পুলিশ: রাজস্থানে আত্মগোপন করে থাকা ৬ দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে মুম্বই আনা হচ্ছে।আগের গ্রেপ্তার: এর আগে আমন আনন্দ মারোতে এবং আদিত্য জ্ঞানেশ্বর গায়কি-সহ মোট ৫ জনকে আটক করা হয়েছিল, যারা সরাসরি 
প্রতীক-উর CPM ছাড়ায় দলের ক্ষতি? মুখ খুললেন মীনাক্ষী – বার্তা.in

প্রতীক-উর CPM ছাড়ায় দলের ক্ষতি? মুখ খুললেন মীনাক্ষী – বার্তা.in

News Desk: এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য প্রতীক-উর রহমানের আচমকা দলত্যাগে সরগরম বঙ্গ রাজনীতি। এই দলবদল কি লাল শিবিরের জন্য বড় ধাক্কা? এই প্রশ্নে এবার মুখ খুললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।সরাসরি প্রতিক্রিয়ায় মীনাক্ষী জানান, প্রতীক-উর রহমান দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং রাজ্যজুড়ে দলের অন্য কর্মীদের মতোই লড়াই করেছেন। তবে একজনের বিদায়েও যে দলের ক্ষতি হয়, তা মেনে নিয়েছেন তিনি। মীনাক্ষীর কথায়, “একজন কর্মীও পার্টির কাজ না করলে আমাদের ক্ষতি। আর আমাদের ক্ষতি মানেই খেটে খাওয়া মানুষের ক্ষতি।” এই ক্ষতির মোকাবিলা 
তারেক রহমানকে সস্ত্রীক ভারত সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর

তারেক রহমানকে সস্ত্রীক ভারত সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পাঠানো এক অভিনন্দন বার্তায় মোদী নবনিযুক্ত প্রধানমন্ত্রীসহ তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারত ভ্রমণের আহ্বান জানান। চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিশাল জয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী মোদী দুই প্রতিবেশী রাষ্ট্রের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সুসম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানেক্টিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং শক্তি 
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে বিরাট কোহলি

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা ফের বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজের আশ্রমে আশীর্বাদ নিতে উপস্থিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এই তারকা দম্পতিকে অন্য ভক্তদের সঙ্গে বসে মহারাজের উপদেশ শুনতে দেখা যায়। সেখানে তাঁরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। আশ্রম প্রাঙ্গণে প্রেমানন্দজি মহারাজ ভক্তদের উদ্দেশে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি জানান, কঠিন সময় মানুষের বিশ্বাসকে পরীক্ষা করে। তাই কেবল বস্তুগত ইচ্ছা পূরণের জন্য নয়, বরং প্রকৃত মানসিক শান্তি ও আধ্যাত্মিক মুক্তির লক্ষ্যে ঈশ্বরের ভালোবাসা অন্বেষণ করা 
মার্চে মোদীর ব্রিগেড সমাবেশ, রাজ্যজুড়ে বিজেপির ৯টি ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা

মার্চে মোদীর ব্রিগেড সমাবেশ, রাজ্যজুড়ে বিজেপির ৯টি ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা

পশ্চিমবঙ্গ দখলের লক্ষ্যে বড়সড় প্রচার কর্মসূচি ঘোষণা করল বিজেপি। রাজ্যের ৯টি সাংগঠনিক বিভাগ থেকে বের করা হবে ৯টি 'পরিবর্তন যাত্রা', যা ৫০০০ কিলোমিটার পথ পরিক্রমা করে প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে। ১ ও ২ মার্চ এই যাত্রাগুলোর উদ্বোধন করবেন অমিত শাহ ও জেপি নড্ডার মতো কেন্দ্রীয় নেতারা। মার্চের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। মঙ্গলবার বিধাননগরে কেন্দ্রীয় নেতা সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে এক বৈঠকে এই রূপরেখা চূড়ান্ত হয়। রীতেশ তিওয়ারিকে এই যাত্রার মুখ্য সমন্বয়ক 
বেলডাঙা কাণ্ড: ২৬ ফেব্রুয়ারির মধ্যে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ আদালতের

বেলডাঙা কাণ্ড: ২৬ ফেব্রুয়ারির মধ্যে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ আদালতের

বেলডাঙার অশান্তির ঘটনায় রাজ্য পুলিশকে কঠোর নির্দেশ দিল কলকাতার বিচার ভবন। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে মামলার সমস্ত কেস ডায়েরি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে, নথিপত্র না পাওয়ায় তদন্ত প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার শুনানির সময় তদন্তকারী পুলিশ অফিসার আদালতের প্রশ্নের মুখে পড়েন। সরকারি আইনজীবী উচ্চ আদালতে মামলা চলার কথা জানালেও, বিচারপ্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ না থাকায় দ্রুত হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। এর আগে অভিযুক্তদের আদালতে হাজির না করানো এবং 
মালদায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু: সাবওয়ের দাবিতে সরব এলাকাবাসী

মালদায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু: সাবওয়ের দাবিতে সরব এলাকাবাসী

মালদার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়সাঁকো এলাকায় মালগাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মালদা থেকে ফারাক্কাগামী একটি মালবাহী ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেললাইন পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি রেলওয়ে সাবওয়ে নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সাবওয়ে না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে গিয়ে মাঝেমধ্যেই এমন প্রাণহানির ঘটনা ঘটছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি 
প্রশাসনিক শীর্ষপদে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

প্রশাসনিক শীর্ষপদে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

রাজ্য প্রশাসনের ৯টি 'স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে'র বিভিন্ন পে-লেভেলে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ৪৬টি দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অভিজ্ঞ আধিকারিকদের পদোন্নতি নিশ্চিত করতে এবং বিভিন্ন পরিষেবার মধ্যে সমতা বজায় রাখতেই এই সংস্কার। দীর্ঘদিনের বঞ্চনা ও পদোন্নতির জটিলতা কাটাতে এটি একটি কার্যকর পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্যান্য রাষ্ট্রীয় পরিষেবাতেও এই অতিরিক্ত পদ সৃষ্টির নীতি কার্যকর 

ভাঙড়ে রাস্তা তৈরির রাসায়নিকের ড্রাম ফেটে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু

ভাঙড়ে রাস্তা তৈরির রাসায়নিকের ড্রাম ফেটে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার মধ্য খড়গাছি এলাকায় রাসায়নিকের ড্রাম ফেটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য রাস্তার ধারে রাখা একটি ড্রাম আচমকাই বিকট শব্দে ফেটে যায়। এই ঘটনায় সেখানে খেলতে থাকা চার শিশু গুরুতর জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় আহত এক শিশু যন্ত্রণায় পাশেই একটি পুকুরে ঝাঁপ দেয়। গ্রামবাসীরা দ্রুত শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কলকাতার এম আর বাঙুর হাসপাতালে