নিয়মভঙ্গ করলে রেয়াত নেই, ৭ জন আধিকারিকের সাসপেনশন ইস্যুতে কড়া বার্তা সিইও-র – বার্তা.in
News Desk: February 16, 202610:02 pmপশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া প্রায় শেষের পথে, তবে এরই মধ্যে ৭ জন এসিএসআর-ও (AERO)-র সাসপেনশন ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কাউকেই লাগামছাড়া ক্ষমতা দেওয়া হয়নি এবং সম্পূর্ণ আইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০০ সালের সুপ্রিম কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করার অপরাধেই ওই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সিইও দফতর সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা এসআইআর গাইডলাইন অমান্য করেছেন। নির্বাচন