ড্রোনের পর এবার সিসিটিভি পাহারা! পুরুলিয়ার জঙ্গলে গজরাজ রুখতে বনদপ্তরের মাস্টারপ্ল্যান – বার্তা.in
News Desk: ঝালদা: পুরুলিয়ার বিস্তীর্ণ বনভূমিজুড়ে এখন শুধুই গজরাজের রাজকীয় বিচরণ। কিন্তু এই রাজকীয় মেজাজ মাঝেমধ্যেই হয়ে উঠছে মারণ-লীলা। ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে আসা হাতির পালের তান্ডবে অকালেই ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণহানি রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে বনদপ্তর। ড্রোনের নজরদারির পর এবার জঙ্গলমহলে বসছে হাই-টেক সিসিটিভি ক্যামেরা।স্মার্ট নজরদারিতে আধুনিক প্রযুক্তিবনদপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন ঝালদা, বাঘমুণ্ডি, অযোধ্যা এবং মাঠা রেঞ্জের অন্তত ২৫টি সংবেদনশীল পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। জঙ্গলঘেরা এই এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ