নর্থইস্টকে উড়িয়ে আইএসএল অভিযানে ইস্টবেঙ্গলের নয়া নজির – বার্তা.in
News Desk: ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম জয় দিয়ে মরশুম শুরু করে নতুন নজির গড়ল ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। কোচ অস্কার ব্রুজোর ৪-৫-১ ছকে মাঝমাঠকে শক্তিশালী করে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় দল। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও বিরতি পর্যন্ত খেলার ফল গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে অস্কারের মাপা পরিবর্তেই বদলে যায় ম্যাচের রং। ৬২ মিনিটে এডমুন্ড নামার পরেই আক্রমণের ধার বাড়ে। ৬৪ মিনিটে বিপিনের ক্রস থেকে দর্শনীয় হেডে প্রথম গোল করেন ইউসেফ। এর