২০২৬ সালের রমজান শুরু: চাঁদ দেখার প্রস্তুতি ও সেহরি-ইফতারের সময়সূচি – বার্তা.in
News Desk: ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর প্রস্তুতি বিশ্বজুড়ে তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে শা’বানের শেষ চাঁদের ছবি প্রকাশের পর রমজানের দিনক্ষণ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ইউএই ফতোয়া কাউন্সিল ও স্থানীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেবে। একইভাবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ১৭ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সনের রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর আকাশে চাঁদ দেখা গেলে সৌদি আরবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা পালন করা হবে। নতুন