জলাভূমি ভরাট করে বাড়ি নির্মাণ: হুমায়ুন কবীরের স্ত্রীকে ভূমি সংস্কার দপ্তরের নোটিশ
মুর্শিদাবাদের মানিক্যহার গ্রামে জলা জমি বা ‘নালা’ ভরাট করে বেআইনিভাবে বসতবাড়ি তৈরির অভিযোগে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠাল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসনের দাবি, যথাযথ অনুমতি ছাড়াই জমির চরিত্র পরিবর্তন করে এই নির্মাণ করা হয়েছে। অভিযুক্তকে আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানান, প্রায় ১৭-১৮ বছর ধরে তিনি ওই বাড়িতে সপরিবারে বসবাস করছেন। বাম জমানায় জমির চরিত্র পরিবর্তনের জন্য একাধিকবার আবেদন ও ফি জমা দিলেও প্রশাসন