ভোটার তালিকায় ‘তথ্যগত অসঙ্গতি’, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ আবেদন – বার্তা.in
News Desk: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘তথ্যগত অসঙ্গতি’ সংক্রান্ত নির্দেশিকার বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলা সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনকারী জিমফারহাদ নওয়াজের আর্জি শুনতে অস্বীকার করে। আদালত স্পষ্ট জানায়, এই ধরনের অভিযোগ নিয়ে আবেদনকারীকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হবে।আবেদনকারীর অভিযোগ ছিল, ভোটার তালিকায় তথ্যের অমিল দূর করার এই প্রক্রিয়া সংবিধানের ১৪ এবং ৩২৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। তবে শীর্ষ আদালত এই যুক্তিতে আমল দেয়নি।