দিল্লিতে কিশোর চালকের বেপরোয়া গতিতে প্রাণ গেল যুবকের, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য
দিল্লির দ্বারকা এলাকায় এসইউভি-র ধাক্কায় ২৩ বছর বয়সী সাহিলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গত ৩ ফেব্রুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে একটি দ্রুতগতির স্করপিও নিয়ন্ত্রণ হারিয়ে সাহিলের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটির চালক ছিল একজন অপ্রাপ্তবয়স্ক, যার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তদন্তে জানা গেছে, বেপরোয়া গাড়িটি প্রথমে বাইকটিকে এবং পরে একটি দাঁড়িয়ে থাকা ট্যাক্সিকে ধাক্কা মারে। অভিযুক্ত কিশোরকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ