তারেক রহমান সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার: দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া বার্তা
তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আগামী ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো নিত্যপণ্যের বাজারমূল্য সহনশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে আসন্ন রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ব্যবসায়ীরা যাতে বাড়তি দাম নিতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি, দেশের আইনশৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনীকে দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।