ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কাছে শটগানসহ যুবক আটক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের কাছে শটগানসহ ১৮ বছর বয়সি এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজের গাড়ি থেকে নেমে ওই যুবক অস্ত্র হাতে ক্যাপিটল ভবনের দিকে দৌড়াতে শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। ধৃত যুবকের কাছ থেকে একটি গুলিভর্তি শটগান, ট্যাকটিক্যাল ভেস্ট এবং অতিরিক্ত গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন এবং তার ব্যবহৃত গাড়িটিও নিজের নামে নিবন্ধিত ছিল না। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে হেলমেট ও গ্যাস মাস্ক উদ্ধার হলেও হামলার সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে