নতুন বার্তা

latest-news

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের, তুঙ্গে তৃণমূল-কমিশন সংঘাত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের, তুঙ্গে তৃণমূল-কমিশন সংঘাত

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় অবমাননার গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আইনি প্রক্রিয়া এড়িয়ে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের বিশেষ নির্দেশ দিচ্ছে কমিশন। বুধবার এক্স হ্যান্ডলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে ভোটার তালিকায় কাটছাঁট করার চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, মাইক্রো অবজার্ভারদের কাজ শুধুমাত্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও, তাঁদের দিয়ে নথির গ্রহণযোগ্যতা যাচাই করানো হচ্ছে। তিনি আরও 
মায়াপুরে অমিত শাহর ‘হরে কৃষ্ণ’ ধ্বনি, পাল্টা তোপ তৃণমূলের

মায়াপুরে অমিত শাহর ‘হরে কৃষ্ণ’ ধ্বনি, পাল্টা তোপ তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মায়াপুরের ইসকন মন্দিরে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১২৫তম জন্মোৎসবে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে 'জয় শ্রীরাম' বর্জন করে 'হরে কৃষ্ণ' ধ্বনি দিয়ে ভাষণ শুরু করেন তিনি। নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে দাবি করে শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নির্বাচনের আগে বাঙালি আবেগে শান দিতেই বিজেপি এই ধর্মীয় কৌশল নিচ্ছে। তিনি মনে করিয়ে দেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ইসকনের 
আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে শুনানি পিছোল ১৮ মার্চ পর্যন্ত, ইডি-কে তীব্র আক্রমণ অধীরের

আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে শুনানি পিছোল ১৮ মার্চ পর্যন্ত, ইডি-কে তীব্র আক্রমণ অধীরের

আই-প্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি ঘিরে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। বুধবার শীর্ষ আদালতে ইডি দাবি করেছে, এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে বাধা দিয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী আগেই হলফনামা দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি কেবল তৃণমূলের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছিলেন। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ ধার্য করেছে। ফলে আই-প্যাককে কেন্দ্র করে চলা এই আইনি লড়াই আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, এই ঘটনায় ইডি অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর ওপর শীর্ষ 
দাঁতনে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা

দাঁতনে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের হাসিমপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। বুধবার সকালে মোটরবাইকে করে যাওয়ার সময় ওড়িশাগামী একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষে যান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ সাউ (১৮) এবং তাঁর বাবা হরিপদ সাউ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বিদ্যুৎকর্মী হরিপদবাবু তাঁর ছোট ছেলেকে নিয়ে কাজে বের হয়েছিলেন। দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের কলাবিভাগের মেধাবী ছাত্র সোমনাথের বৃহস্পতিবার সংস্কৃত পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই চিরতরে থেমে গেল তার কলম। এই মর্মান্তিক ঘটনায় 
লক্ষাধিক নথি অমীমাংসিত: ইআরও-দের শোকজের পথে নির্বাচন কমিশন

লক্ষাধিক নথি অমীমাংসিত: ইআরও-দের শোকজের পথে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে প্রায় ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি ভোটারের নথি এখনও অনলাইনে আপলোড করা হয়নি। এই বিলম্বের কারণে সংশ্লিষ্ট ইআরও (ERO) এবং এইআরও-দের (AERO) শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা, উত্তর কলকাতা ও কোচবিহারের মতো জেলাগুলিতে এই বকেয়া নথির সংখ্যা উদ্বেগজনক। জাতীয় নির্বাচন কমিশনারের কড়া নির্দেশ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় কমিশন ক্ষুব্ধ। অনেক ক্ষেত্রে আবেদন বাতিলের সঠিক কারণ দর্শানো হয়নি এবং নথি নিষ্পত্তির গতিও অত্যন্ত 
অবৈধ পাচার রুখতে এসপি-কে কড়া বার্তা অনুব্রত মণ্ডলের

অবৈধ পাচার রুখতে এসপি-কে কড়া বার্তা অনুব্রত মণ্ডলের

বীরভূম জেলায় অবৈধ কয়লা ও বালি পাচার রুখতে পুলিশ সুপার আমনদীপ সিং-কে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। বুধবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে রামপুরহাট ও মহম্মদবাজার হয়ে ঢোকা অবৈধ কারবার রুখতে তিনি ব্যক্তিগতভাবে পুলিশকে পদক্ষেপ করতে বলেছেন। তাঁর বার্তার পরেই জেলায় নাকা চেকিং শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলে অনুব্রত জানান, সব পুলিশকর্মী খারাপ নন, তবে কিছু অসাধু কর্মী দুর্নীতির সঙ্গে জড়িত। এই কারণেই তিনি সরাসরি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ 
অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের চরম শিকার ভারতীয় শিখ যুবক, মেলবোর্নে ভেঙে দেওয়া হলো নাক

অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের চরম শিকার ভারতীয় শিখ যুবক, মেলবোর্নে ভেঙে দেওয়া হলো নাক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বর্ণবিদ্বেষী হামলার শিকার হলেন ২২ বছর বয়সী এক ভারতীয় শিখ যুবক। পেশায় নার্স হরমনপ্রীত সিং মঙ্গলবার সকালে গিলংয়ের একটি জিমে শারীরিক কসরত করার সময় স্থানীয় একদল যুবকের হাতে হেনস্থার শিকার হন। জিমের ভেতরে শুরু হওয়া বাদানুবাদ বাইরে বেরোতেই ভয়াবহ রূপ নেয়, যেখানে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে কুরুচিকর জাতিবিদ্বেষী মন্তব্য ছুঁড়ে দেয়। আক্রমণকারীরা হরমনপ্রীতকে 'ভারতীয় কুকুর' বলে গালমন্দ করে এবং সজোরে মাথায় আঘাত করে তাঁর নাকের হাড় ভেঙে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে 
মুর্শিদাবাদে কবরের জমিতে ঘর তোলা নিয়ে বিবাদ: ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

মুর্শিদাবাদে কবরের জমিতে ঘর তোলা নিয়ে বিবাদ: ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায় পৈতৃক কবরের জমিতে ঘর তৈরিকে কেন্দ্র করে দাদাকে খুনের অভিযোগ উঠল খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে ফরাজিপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম মণ্ডল (৫৭)। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই আনোয়ার মণ্ডল পলাতক এবং তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ার সম্প্রতি সরকারি আবাস যোজনার ঘর তৈরির টাকা পেয়ে পৈতৃক কবরের জায়গায় মাটি কাটা শুরু করেন। আব্দুস সালাম এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, সেই 
শাড়ি বনাম পশ্চিমা পোশাক বিতর্ক: নেটাগরিকদের নিশানায় তান্যা মিত্তল

শাড়ি বনাম পশ্চিমা পোশাক বিতর্ক: নেটাগরিকদের নিশানায় তান্যা মিত্তল

'বিগ বস ১৯'-এর আলোচিত প্রতিযোগী তথা আধ্যাত্মিক কন্টেন্ট ক্রিয়েটর তান্যা মিত্তল এবার নিজের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে ফ্রক বা স্কার্ট পরতে পছন্দ করলেও সামাজিক চাপের কারণে তাকে অনিচ্ছাসত্ত্বেও শাড়ি পরতে হয়। তান্যার এই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। উদ্যোক্তা হিসেবে পরিচিত তান্যা এর আগেও নিজের বিলাসবহুল জীবনধারা ও নিরাপত্তা রক্ষী নিয়ে নানা দাবি করে ট্রোলড হয়েছিলেন। নেটাগরিকদের একাংশের অভিযোগ, শাড়ি নিয়ে এই ধরণের মন্তব্য করে তিনি আসলে সস্তা প্রচার ও জনমানসের 
শুটিংয়ে নিরাপত্তায় গাফিলতি: বিএমসি’র পর বলিউড সংগঠনের তোপে পরিচালক আদিত্য ধর

শুটিংয়ে নিরাপত্তায় গাফিলতি: বিএমসি’র পর বলিউড সংগঠনের তোপে পরিচালক আদিত্য ধর

আইন লঙ্ঘন করে ‘ধুরন্ধর ২’ সিনেমার শুটিং করায় পরিচালক আদিত্য ধরের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) ও অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার, সেটে বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার রাখা এবং পুরসভাকে না জানিয়ে লোকেশন পরিবর্তনের অভিযোগে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে বিএমসি। এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় শুটিং চলাকালীন নিয়ম ভাঙায় সংশ্লিষ্ট লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিএমসি’র পদক্ষেপকে সমর্থন জানিয়ে সরব হয়েছে বলিউড সংগঠন AICWA। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার সতর্ক