এসআইআর সংক্রান্ত নথি যাচাইয়ে কড়া কমিশন: আদিম জনজাতি ও তফশিলিদের তথ্য তলব
পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এবার বিশেষ তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। জেলা ভিত্তিক আদিম জনজাতি, তফশিলি জাতি, উপজাতি এবং বনবাসীদের বিস্তারিত রিপোর্ট বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO)। সংগৃহীত এই তথ্যের ভিত্তিতে কমিশন একটি ‘স্পেশাল উইন্ডো’ খোলার প্রস্তাব দেবে বলে জানা গেছে। সম্প্রতি এক বৈঠকে এসআইআর নিয়ে কোচবিহার, জলপাইগুড়ি ও মালদার জেলাশাসকদের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছিল কমিশন। সেই বৈঠকেই পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি তফশিলি জাতির নথি সংক্রান্ত বিষয়টি উত্থাপন করে ভর্ৎসিত হয়েছিলেন। তবে প্রাথমিক অনীহা