শামির দাপুটে ৮ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে রঞ্জি সেমিফাইনালে হারের মুখে বাংলা – বার্তা.in
News Desk: রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৬ রানের লিড নিয়েও সংকটে বাংলা। মহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ে বিপক্ষ দল ৩০২ রানে গুটিয়ে যায়। ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে ৯০ রান খরচ করে একাই ৮ উইকেট তুলে নেন শামি। তবে বোলারদের তৈরি করে দেওয়া এই মঞ্চ ধরে রাখতে ব্যর্থ হন বাংলার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণসহ প্রথম সারির চার ব্যাটারই দ্রুত সাজঘরে ফেরেন। শাহবাজ আহমেদের সর্বোচ্চ ২৪ রান সত্ত্বেও বড়