ইমরানের চিকিৎসায় বিশেষ ব্যবস্থার আর্জি জানিয়ে পাক সরকারকে চিঠি গাওস্কর-কপিলদের – বার্তা.in
News Desk: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা। জেলবন্দি ইমরানের অসুস্থতার খবরে সুনীল গাওস্কর, কপিল দেব, ক্লাইভ লয়েড এবং স্টিভ ওয়া সহ মোট ১৪ জন প্রাক্তন তারকা পাকিস্তান সরকারকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। মাঠের লড়াই ছাপিয়ে প্রাক্তন সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীর প্রতি এই মানবিক আবেদন ক্রিকেট বিশ্বে বিশেষ সাড়া ফেলেছে। চিঠিতে গাওস্কর-কপিলরা জানিয়েছেন, ১৯৯২ সালের বিশ্বজয়ী অধিনায়কের অবদান অবিস্মরণীয়। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরানের দৃষ্টিশক্তি হ্রাস ও অন্যান্য শারীরিক সমস্যার খবরে তাঁরা চিন্তিত।