৫ সেকেন্ড লেগ টেস্ট, হার্ট ফেইলিউরের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করার সহজ পদ্ধতি – বার্তা.in
News Desk: হার্ট ফেইলিউরের কথা শুনলেই অনেকের মধ্যে ভয় কাজ করে। কিন্তু বাস্তবে এটি অনেক সময় নীরবে শরীরে ঢুকে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তি, শ্বাসকষ্ট বা সামান্য কসরতেও হঠাৎ হার্ট দ্রুত ধমকানো—এগুলোকে আমরা প্রাথমিকভাবে সাধারণ বিষয় ভেবে উপেক্ষা করি। তবে পা বা গোড়ালি ফোলা, শ্বাসকষ্ট বা দ্রুত হৃদ্স্পন্দন হঠাৎ দেখা দিলে তা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সহজ পরীক্ষা—‘৫ সেকেন্ড লেগ টেস্ট’—নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে, এটি হার্ট ফেইলিউরের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সহায়তা করতে পারে। আসুন জেনে নিই,