ভোটের আগে মায়াপুরে অমিত শাহ, বিদ্ধ চার সরকারি আধিকারিক – বার্তা.in
News Desk: ভোটের দামামা বাজার মুখে আজ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের মূল কেন্দ্রবিন্দু নদিয়ার মায়াপুর, যেখানে তিনি হেলিকপ্টারে পৌঁছে ইসকন মন্দিরের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান শেষে আজই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য সরকার। অভিযুক্তদের মধ্যে দুইজন ইআরও এবং দুইজন এইআরও রয়েছেন। ইতিপূর্বে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে তলব করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছিল। কমিশনের